ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় সুশৃঙ্খল পরিবেশে ভর্তুকির সার বিতরণ, প্রশংসায় রাজ্জাক এন্ড ব্রাদার্স

নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ভর্তুকি মূল্যের সার বিতরণ করা হচ্ছে। উপজেলার সার ডিলার রাজ্জাক এন্ড ব্রাদার্স-এর উদ্যোগে নির্ধারিত নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
১৮ আগস্ট মঙ্গলবার ১১ টায় সারাইগাছি মোড়ে ডিলারের ব্যবসা কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কৃষকরা ডিলারের বিক্রয়কেন্দ্রে এসে সার সংগ্রহ করছেন। সার নিতে আসা কৃষকদের জন্য শৃঙ্খলাবদ্ধভাবে সার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অযথা ভোগান্তি ছাড়াই কৃষকরা তাদের প্রয়োজনীয় ভর্তুকির সার সংগ্রহ করতে পারছেন।
কৃষকরা জানান, সুশৃঙ্খলভাবে সার বিতরণের ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না এবং নির্ধারিত মূল্যে সার পাওয়া যাচ্ছে। এতে চলতি মৌসুমে ফসল উৎপাদনে কৃষকদের জন্য সহায়ক পরিবেশ তৈরি হয়েছে।
রাজ্জাক এন্ড ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা ও নির্ধারিত মূল্য অনুযায়ী কৃষকদের মাঝে সার বিতরণ করা হচ্ছে। কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ভর্তুকির সার পেতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন ভর্তুকি সার বিতরণে এবং সরকারি মূল্যে অনিয়ম হলে কোন রকমের ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকদের স্বার্থে এ ধরনের সুশৃঙ্খল সার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন স্থানীয় কৃষকরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় সুশৃঙ্খল পরিবেশে ভর্তুকির সার বিতরণ, প্রশংসায় রাজ্জাক এন্ড ব্রাদার্স

আপডেট সময় : ১০:০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬