নুরুল আবছার নূরী একজন আদর্শ মানুষ গড়ার কারিগর ও সমাজসেবকের তিন দফা জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
১৭ আগস্ট সোমবার সকাল সাড়ে সাতটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ঐতিহ্যবাহি পরিবার ছবির মোহাম্মদ চৌধুরী বাড়ির নির্বাসী মরহুম মাস্টার মুহাম্মদ বদিউল আলম চৌধুরীর ৫ ম পুত্র বিশিষ্ট সমাজসেবক ও হাটহাজারী উপজেলা ধলই হাধুরখিল আহমদীয়া তজবিদুল কোরান মহিলা দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ আফাজ উদ্দিন চৌধুরী বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি)। সকাল সাড়ে দশটায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকায়। ২য় জানাজা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের হাধুরখিল আহমদীয়া তজবিদুল কোরান মহিলা মাদ্রাসার মাঠে বিকেল সাড়ে পাচঁটা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা শিক্ষক, পরিচালনা পরিষদের কর্মকর্তা, ছাত্রীদের অভিভাবক বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ৩য় জানাজা নিজ গ্রামের বাড়ি ফটিকছড়ি পৌরসভা ছবির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে রাত ৯ টায় অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী। উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গামাটিয়া মীর মুনিরীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও ছবির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর মুনিরী,মরহুমের ছাত্র জীবনের বন্ধু ও বি এন পির নেতা মোঃ #জালাল উদ্দীন চৌধুরী, সাবেক রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বি এন পির নেতা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এএসপি আলা উদ্দিন চৌধুরী এস এম সি ক্লাবের বিভিন্ন কর্মকর্তা, #আত্মীয় স্বজন, বন্ধুবান্ধ, আনজুমানে বারীয়া মুনিরীয়া আহমদীয়া বাংলাদেশের মহাসচিব আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ মুনিরীসহ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী, বারিয়া শফিকুল মুনির যুব কমিটি, বারিয়া শফিকুল মুনির ওলমা পরিষদ, বারিয়া শফিকুল মুনির ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদন 



















