১৮ আগস্ট ২০২৬ ইং তারিখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব ফরহাদ হোসেন চৌধুরী ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো আগমন করেন।
এ সময় তিনি পরিষদের কার্যক্রম ও সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পরে যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহোদয়ের আমন্ত্রণে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান।
সুজন কুমার দাস ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি 



















