গভীর শোকের সাথে জানাচ্ছি,
ঢাকা থেকে বরগুনার লতাকাটায় নানা বাড়িতে বেড়াতে আসা
মিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জুঁই
আর আমাদের মাঝে নেই।
রোববার সকালে পায়রা নদীতে গোসল করতে নেমে
জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে।
৩৩ ঘন্টা পর আজ সন্ধ্যা ৬টায় তালতলীর জয়ালভাঙা
নলবুনিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে
স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
আল্লাহ মরহুমা জুঁইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিক। আমিন।
নদীতে গোসল করার সময় সবাই সাবধান হবেন।
জোয়ারের সময় নদীদৈনিক বাংলার সংবাদ খুব ভয়ংকর হয়ে ওঠে।
মোঃ আরিফ হোসেন খান। দৈনিক বাংলার সংবাদ। স্টাফ রিপোর্টার। বরগুনা। 



















