ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে
‎রোববার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে রায়পুর থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
‎রায়পুর থানা প্রাঙ্গণ থেকে ইউএনও মেহেদী হাসান কাউছার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসমান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
‎র‌্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন ইউএনও মেহেদী হাসান কাউছার, ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক আবদুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা

আপডেট সময় : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬