ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে ১৩ বস্তা ডিএপি সার আটক, ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজারে গতকাল ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মোশাররফ হোসেন (পিতা—মৃত নুরুল হুদা) নামে এক ব্যক্তিকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬-এর ১২ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, দিঘা বাজারে মো. মোশাররফ হোসেনের ভাড়াকৃত একটি দোকানে অবৈধভাবে মজুত রাখা ১৩ বস্তা ডিএপি সার পাওয়া যায়। পরে সারগুলো জব্দ করে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের জিম্মায় দেওয়া হয়। তিনি স্থানীয় কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান বলেন, কৃষকদের জন্য সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকরা যাতে নির্বিঘ্নে ও ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোমস্তাপুরে ১৩ বস্তা ডিএপি সার আটক, ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬