ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে : সভাপতি চৈতি, সম্পাদক রাইহান

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে তানজিনা আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক পদে রাইহান উদ্দিন মনোনীত হয়েছেন।
​সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে নতুন এই নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনপূর্বক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
​নবনির্বাচিত সভাপতি তানজিনা আক্তার চৈতি চট্টগ্রাম কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একই কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত। অন্যদিকে সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগেও পড়ালেখা করছেন।
​অনুভূতি প্রকাশ করে সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, “তারুণ্যের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাহিত্য ও লেখালেখির চর্চাকে আরও গতিশীল করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। অর্পিত দায়িত্ব পালনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”
​সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন জানান, “আমাদের সংগঠনটি তরুণ লেখকদের সুপ্ত প্রতিভা বিকাশ ও লেখালেখির পরিসর বাড়াতে নিরলসভাবে কাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপ্রেম ছড়িয়ে দিতে ও শাখার কার্যক্রম বেগবান করতে আমরা বদ্ধপরিকর।”
​শাখা কমিটির নতুন এই নেতৃত্ব নিয়ে সাধারণ সদস্যরা আশাবাদ ব্যক্ত করে জানান, নিয়মিত সাহিত্য আড্ডা ও কর্মশালার মাধ্যমে তরুণদের মেধা বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত করাই আমাদের লক্ষ্য’—এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি সারাদেশে তরুণ লেখকদের মেধা ও মনন বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে : সভাপতি চৈতি, সম্পাদক রাইহান

আপডেট সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬