পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৭-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৫.২০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন গণকপাড়া রাঢ়ীবাড়ি সাকিনস্থ মোঃ আকরাম রাঢ়ী @ আকরাম হোসেন (৩২), পিতা- আবুল কাশেম, সাং- গণকপাড়া রাঢ়ীবাড়ি, থানা ও জেলা- মুন্সীগঞ্জ এর বসতবাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তার দখল থাকা একটি সাদা পলি জিপারে রক্ষিত ৬৫ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী আকরামের বিরুদ্ধে পূর্বেও ০৩টি মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















