রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের কমিটি পুনর্গঠন উপলক্ষে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আবু বকর মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল সিকদার, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সাগর, পৌরসভা জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন ও ফজল হক, সদস্য ফারুক, উপজেলা জিয়া মঞ্চের সদস্য মোহাম্মদ জাফর।
এছাড়া উপস্থিত ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সালাহউদ্দিন ননাই, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাহেদ, শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইদরিছ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মাসুদ করিম, সাধারণ সম্পাদক জামাল সিকদার, রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কমিটি পুনর্গঠন এবং সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
রাঙ্গুনিয়া প্রতিনিধি, ওমর ফারুক 



















