রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ( ১৬ আগস্ট ২০২৬ খ্রি.)রবিবার জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দেশের মৎস্যসম্পদের গুরুত্ব, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য উৎপাদন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা তুলে ধরা হয়।
পরবর্তীতে হবিগঞ্জ জেলা প্রশাসকের সামনের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ এর এ আয়োজনের মধ্য দিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে জনসচেতনতা ও অংশগ্রহণ আরও জোরদার হবে। একই সঙ্গে পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ মৎস্য খাত গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















