ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎সমাজ মানেনি সম্পর্ক: মৌলভীবাজারে এক গাছেই মিলল দম্পতির ঝুলন্ত মরদেহ

‎মৌলভীবাজারের রাজনগরে একটি চা বাগান থেকে একই গাছে ঝুলন্ত অবস্থায় এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশি টিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহতরা হলেন—রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গল ও বিনতা দুজনই আগে পৃথকভাবে বিবাহিত ছিলেন এবং তাদের সন্তান রয়েছে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাস আগে পরিবারের অমতে তারা গোপনে বিয়ে করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিয়েকে কেন্দ্র করে উভয় পরিবারে বিরোধ ও অশান্তির সৃষ্টি হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

‎স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর পারিবারিক বিরোধ ও নানা ধরনের মানসিক টানাপোড়েনের মধ্যে ছিলেন তারা। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাথিউড়া চা বাগানের পাহারাদার স্বপন রাজভর দায়িত্ব পালনকালে একটি গাছে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

‎রাজনগর থানার এসআই লোকমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে মরদেহ দুটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়।

‎রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মানসিক টানাপোড়েনের বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎সমাজ মানেনি সম্পর্ক: মৌলভীবাজারে এক গাছেই মিলল দম্পতির ঝুলন্ত মরদেহ

আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬