মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৬-০৮-২০২৬ খ্রি. রবিবার বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার টঙ্গীবাড়ী থানাধীন ছোটকেওয়ার সাকিনস্থ ছোটকেওয়ার বাজার সংলগ্ন জনৈক নজরুল ইসলামের গাছ বাগানের সামনের পায়ে হাটা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবিরাম চন্দ্র দাস (৩০), পিতা- মৃত পরেশ চন্দ্র দাস, সাং- ছোটকেওয়ার ঋসিবাড়ি, থানা- টঙ্গীবাড়ী এলাকা থেকে ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার 



















