ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) ভোররাতে উপজেলার মিরপুর চেরাগ আলী ফিলিং স্টেশনের কাছে মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাহাপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে নজরুল ইসলাম হেলাল (৩১), স্থানীয় কামারগাঁও গ্রামের আতর আলীর ছেলে মোস্তাকিম আহমেদ রাজ (২৩) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের গোদাগাইর গ্রামের মৃত চান মিয়ার ছেলে আব্দুল আজিজ (৪৮)।
পুলিশের ভাষ্য, ভোররাতে মহাসড়কের ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জড়ো হওয়ার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় নজরুল ইসলাম হেলালের নেতৃত্বে সেখানে জড়ো হওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সরে যায় বলে পুলিশ জানিয়েছে।
বাহুবল মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে নাশকতার চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬