”মানবতার সেবায়, দুর্যোগের পাশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের আওতায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পদুয়া শাখা।
বিকেলে ব্যাংকের নিজস্ব হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ত্রাণ বিতরণ করা হয়।
পদুয়া শাখা ব্যবস্থাপক আশরাফ হোসাইন খাঁনের সভাপতিত্বে এবং ব্যাংকের ম্যানেজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
পদুয়ার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল ইসলাম সিকদার
লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী
ব্যবসায়ী নুরুল আমিন
গ্রাহক রোমানা আকতার
বক্তারা বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ব্যাংকটির এই মানবিক উদ্যোগ স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে।
আলোচনা সভা শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন 



















