ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ শাহিনা বেগম, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক।

এছাড়াও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল। পরে সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রাজ্জাক, কৃষিবিদ শাহিনা বেগম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বক্তব্য দেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণের পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের উৎসাহিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা শেষে জেলার সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে নির্ধারিত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০১:২১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬