ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি রোডের ঝুঁকিপূর্ণ বাঁক নিয়ে উদ্বেগ, দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগের দাবি

দিনাজপুরের বিরামপুর থেকে হিলিমুখী সড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ আঁকাবাঁকা ও তীব্র বাঁক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, এসব বাঁকের কারণে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ও অনাকাঙিক্ষত ঘটনা ঘটছে।

স্থানীয়দের ভাষ্য, মহাসড়কের পাশ থেকে হিলি রোডে প্রায় এক থেকে দেড় কিলোমিটার এগিয়ে গেলে একটি ভয়াবহ আঁকাবাঁকা অংশ রয়েছে । ওই স্থানসহ সড়কের আরও কয়েকটি বাঁকে যানবাহন চলাচলের সময় ঝুঁকি তৈরি হয়।

বিশেষ করে বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের কাছে আগেভাগে দৃশ্যমান না হওয়ায়

দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

বর্তমানে হিলি রোডের সংস্কারকাজ চলমান রয়েছে। এ অবস্থায় স্থানীয়দের প্রত্যাশা, শুধু সড়ক সংস্কার নয়-ঝুঁকিপূর্ণ বাঁকগুলোও চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সড়ক সোজা করা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা উদাহরণ হিসেবে বড় পুকুরিয়া থেকে ভবানীপুর কলেজ পর্যন্ত একটি আঁকাবাঁকা সড়কের কথা উল্লেখ করেছেন। প্রশাসনের নজরে আসার পর ওই সড়কের ঝুঁকিপূর্ণ অংশ পরিবর্তন করে তুলনামূলকভাবে নিরাপদ ও সোজা সড়ক তৈরি করা হয়েছে বলে তারা জানান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, দোকানদার ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে হিলি রোডের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে কার্যকর পদক্ষেপ নেবে। এতে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হিলি রোডের ঝুঁকিপূর্ণ বাঁক নিয়ে উদ্বেগ, দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগের দাবি

আপডেট সময় : ১২:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬