নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল ১৬আগষ্ট রবিবার আতাউর রহমান আতা (৬২) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির পিতার মৃত্যুর পর তার মা পোশাক শ্রমিক হিসেবে চাকরি করেন।
পুলিশ জানায়, গত ১২আগষ্ট কাঞ্চন পৌরসভার আশরাফ জুট মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তাদের কেন্দুয়াপাড়া গ্রামের বাড়িতে মা পোশাক কারখানায় চলে যাওয়ার পর নির্জন ঘরে মুখ চেপে ধরে একই এলাকার আতাউর রহমান আতা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষক পালিয়ে যায়। পরে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা, ভয়ভীতি ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে মিমাংসার চেষ্টা করে। পরে শিশুটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দয়ের করেন।
ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকা থেকে অভিযুক্ত আতাউর রহমানকে আতাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি 



















