ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাঁকড়ায় দোয়া মাহফিল

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া মাহফিলে দেশ, গণতন্ত্র, বিএনপি ও দেশের জনগণের জন্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম সরদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাঁকড়ায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬