ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিতপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালা উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা সজীব এবং সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া যুবদল নেতা আবুল কালাম, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, রাকিব ও ওবায়দুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬