ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইদে বাসের ধাক্কায় টং দোকানে বসা ব্যক্তি নিহত, আহত ২

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস টং দোকানে উঠে যাওয়ার ঘটনায় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন।

আজ শনিবার মধুপুরের কাকরাইদ মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে বগুড়াগামী ‘নিরাপদ সৌরভ’ পরিবহনের একটি বাস গারোবাজার সড়কের সংযোগস্থলের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে থাকা একটি টং দোকানে ধাক্কা দেয়।

এ সময় টং দোকানে বসে থাকা জুতা মেরামতকারী বেচুয়া (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ঝালমুড়ি বিক্রেতা আক্কাস ও এক অজ্ঞাতনামা অটোরিকশাচালক আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার কারণ ও বাসটির চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কাকরাইদে বাসের ধাক্কায় টং দোকানে বসা ব্যক্তি নিহত, আহত ২

আপডেট সময় : ১২:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬