পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিহাদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক।
সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা
চলতি বছর আলীপুর ইউনিয়ন থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন:
মোঃ নিয়াজুল ইসলাম (আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়) — পিতা: মোঃ রফিকুল ইসলাম।
মোসাঃ মুনতাহা ইসলাম তানহা (আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়) — পিতা: মোঃ মনিরুল ইসলাম।
মোঃ রাকিব বিল্লাহ (পূর্ব আলীপুর সালেহিয়া আলিম মাদ্রাসা, দাখিল) — পিতা: মোঃ আরিফ বিল্লাহ।
সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
মোঃ আনোয়ার হোসেন মুন্সী: সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীপুর ইউনিয়ন শাখা।
মাওলানা মুজাহিদুল ইসলাম মনির মুন্সি: ইউপি চেয়ারম্যান প্রার্থী ও দায়িত্বশীল, বাংলাদেশ মুজাহিদ কমিটি (সদর)।
মোঃ সাইদুল ইসলাম: প্রধান শিক্ষক, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।
হাফেজ মোঃ বাহাউদ্দীন নোমান: অর্থ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন, দশমিনা উপজেলা শাখা।
আবু সাঈদ: কলেজ বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন, দশমিনা উপজেলা শাখা।
মোঃ ইমরান হোসেন: সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন, আলীপুর ইউনিয়ন শাখা।
আসিফ পন্ডিত: ছাত্রনেতা।
নতুন কমিটি ঘোষণা
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বিগত সেশনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি উন্মোচন করেন। ঘোষিত কমিটিতে খান মোহাম্মদ আবু সাঈদ-কে সভাপতি এবং মোঃ জিহাদ গাজী-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
-
মৃধা মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিনিধি.দশমিনা (পটুয়াখালী) - আপডেট সময় : ১১:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















