ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনয়নের খবরে মহিলা দলের মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয়ভাবে রাষ্ট্রপতি মনোনীত করায় আনন্দ প্রকাশ করে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন উপজেলা মহিলা দল।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় দলের সভানেত্রী উম্মে কুলসুমের নেতৃত্বে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভিন রিপা, খনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জরিনা বেগম, সাধারণ সম্পাদক মেঘলা এবং হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনা আক্তারসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি মনোনয়নের খবরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনয়নের খবরে মহিলা দলের মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৯:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬