শুক্রবার ১৪/০৮/২০২৬ ইং দিবাগত রাতে টাংগাইল পৌরসভা ০৯ নং ওয়ার্ডের
চরপাতুলী এয়ারপোর্ট রোডের জিহাদ ওরফে ( আসিফ ) এর নিখোজের পর মিললো লা* শ ।
জানা গেছে, হ্যাবিটের স্টুডেন্ট জিহাদ গতকাল দেলদুয়ারের পুটিয়াজানি হাটে মুরগী বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয়…।
নিখোঁজ হওয়ার পরেও তার ফোন অন ছিলো,এরপর অনেকবার ফোন দিলে সে ফোন ধরেনি, এরই মধ্যে এক সময় ফোন বন্ধ হয়ে যায় ।
এরপর থেকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন,
একপর্যায়ে শনিবার সকাল বেলায় গাড়াইলের আন্ডারপাসের পাশে একটু ডোবার মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় ।
জানা যায় আসিফ টাঙ্গাইল হাজী আবুল হোসেন ইনিস্টিউটের (হ্যাবিটের) ২য় বর্ষের ছাত্র।
গতকাল শুক্রবার বাড়ীতে ছ্রোট একটি খামারের কয়েকটি মুরগী নিয়ে পুটিয়াজানি হাটে বিক্রি করার জন্য এসে নিঁ’খো’জ হওয়ার পর তার লাশ মিললো ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল চ্যানেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকে রাতের আঁধারে খুন করে থাকতে পারে, তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে ।
এ আর (এস আলম ) জেলা প্রতিনিধি টাঙ্গাইল 



















