ক্যাশলেস সোসাইটির বিনির্মানে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী ব্যাংকের সচেতনাতমূলক রোড সু অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা শহরের রূপালী ব্যাংক কালাইশ্রীপাড়াস্থ কর্পোরেট শাখা থেকে একটি রোড শো বের হয়। এসময় প্রচারণায় অংশ নেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম। প্রচারণা শেষে তিনি জানান, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে কিও আর কোড পদ্ধতি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই পদ্ধতি বাস্তবায়িত হলে ক্যাশ ম্যানেজমেন্ট বাবদ বছরে সরকারের ২০ হাজার কোটি টাকা শাস্রয়ী হবে। ফলে এই অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে। এসময় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের ক্যাশলেস পদ্ধতির প্রয়োগ হাতে কলমে তুলে ধরা হয়। রূপালী ব্যাংকের কর্পোরেট শাখার ম্যানেজার মোজাফফর হোসেনসহ ব্যাংকের অন্যন্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















