শারদীয় দুর্গোৎসব বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। সেই উৎসবের অন্যতম আকর্ষণ দেবী দুর্গার প্রতিমা। নিপুণ শিল্পীর হাতের ছোঁয়ায় মাটির কাঠামো যখন রূপ নেয় দেবী দুর্গার প্রতিমায়, তখন তা হয়ে ওঠে ভক্তি ও শিল্পের অপূর্ব সমন্বয়।
*ফিরে দেখা শারদ ২০২৫-এর স্মৃতিতে মাধবদী, নরসিংদীর প্রতিমাশিল্পী **ভাস্কর শ্রী সুকুমার পাল*-এর তৈরি প্রতিমা বিশেষভাবে নজর কেড়েছিল। মাটি, খড়, রং ও শিল্পীর অসাধারণ দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা প্রতিমায় ফুটে উঠেছিল সৌন্দর্য, আভিজাত্য ও বাঙালির চিরায়ত শারদীয় আবহ।
প্রতিমাশিল্পী শ্রী সুকুমার পালের সৃজনশীলতা ও নিখুঁত কারুকাজ দুর্গাপূজার আনন্দকে আরও বর্ণিল করে তোলে। তাঁর শিল্পকর্মে যেমন রয়েছে ঐতিহ্যের ছোঁয়া, তেমনি রয়েছে আধুনিক নান্দনিকতার প্রকাশ।
শারদ ২০২৫-এর সেই স্মৃতি আজও ভক্ত ও দর্শনার্থীদের মনে জাগিয়ে তোলে উৎসবের আনন্দ। প্রতিমার প্রতিটি রেখা ও অলংকরণ যেন শিল্পীর দীর্ঘ সাধনা, ভালোবাসা ও সৃজনশীলতার সাক্ষ্য বহন করে।
সুজন কুমার দাস, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিবেদক 



















