টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছত্রপুর এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়মান আলিফ সাদিক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আয়মান আলিফ সাদিক টাঙ্গাইলের মধুপুর উপজেলার হাসিল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লুৎফর রহমান।
জানা গেছে, খালার বাড়িতে বেড়াতে এসে ছত্রপুর এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আয়মান। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টাস, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি 



















