গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির নেতারা।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজ প্রিন্সিপাল, এস এম এ সোবহান ও এনামুল হক ভিপি এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে তিনি দায়িত্বশীল নেতৃত্ব দিয়েছেন এবং রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।
তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হলে তা দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















