ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৫ সেপ্টেম্বর

চট্টগ্রামের ঐতিহ্যবাহী অরাজনৈতিক, ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাঙ্গুনিয়া ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন সদস্যরা।

তফসিল ঘোষণার সময় ক্লাবের নেতৃবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থিতা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনের মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হয়ে রাঙ্গুনিয়া ক্লাবের ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

রাঙ্গুনিয়া ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রাঙ্গুনিয়া ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৫ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৬:৪৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬