ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের আয়োজনে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বাবুল হাছানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রদ্ধেয় নূরজাহান আক্তার সাথী।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে ওঠে বলেও তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের সুন্দর আয়োজনের প্রশংসা করেন উপস্থিত অতিথি ও অভিভাবকরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীতে আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬