ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু ।

চাঁদপুর শহরে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামমুখী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
​নিহত তায়েবা আক্তার চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল (রোল নং- ৫৬)। সে স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম ও আমেনা বেগম দম্পতির কন্যা।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে এসে ছায়াবাণী রেলক্রসিং পার হয়ে কিছুটা সামনে পৌঁছালে তায়েবা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জড়ো হন এবং নিহতের কাছে থাকা বিদ্যালয়ের পরিচয়পত্রের (আইডি কার্ড) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।
​সংবাদ পেয়ে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনেরা থানায় উপস্থিত হন।
​চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু ।

আপডেট সময় : ০২:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬