ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগম (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোয়ালীমান্দ্রা শহীদ মিনারের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চলাকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রিজাউল কাজী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০ পিস ইয়াবাসহ ঝর্না বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ঝর্না বেগম (৪২) লৌহজং উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা। তিনি পারভেজ হোসেনের স্ত্রী।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬