রাঙ্গুনিয়া উপজেলাধীন ১৩ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, জনদরদী ও শিক্ষানুরাগী আব্দুল মান্নান রনি। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
আব্দুল মান্নান রনি বলেন, “চেয়ারম্যান হই বা না হই, আমি সবসময় ১৩ নং ইসলামপুর ইউনিয়নের মানুষের পাশে থাকব। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। মানুষের সেবায় আমি সার্বক্ষণিক নিয়োজিত থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রাম ও গঞ্জকে মাদকমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ইসলামপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন তিনি।
পাশাপাশি সন্ত্রাস ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আব্দুল মান্নান রনি।
তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে এবং শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন। তাঁর লক্ষ্য হলো একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, শিক্ষিত ও মানবিক ইসলামপুর ইউনিয়ন গড়ে তোলা।
আব্দুল মান্নান রনি আরও বলেন, “পদ-পদবির জন্য নয়, মানুষের ভালোবাসা ও কল্যাণের জন্যই আমি কাজ করতে চাই। জনগণ আমার পাশে থাকলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
রাঙ্গুনিয়া প্রতিনিধি, ওমর ফারুক: 



















