চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন ১ নং রাজানগর ইউনিয়নকে নিয়ে আমার পরিকল্পনা, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনার কথা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের বিষয়—শিক্ষা।
ছোটবেলা থেকেই আমার একটাই স্বপ্ন—একটি স্বনির্ভর, সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক রাজানগর গড়ে তোলা। আমি চাই, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ সকল অবকাঠামোগত উন্নয়নে আমার রাজানগর রাঙ্গুনিয়ার একটি আদর্শ ও অগ্রসর জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হোক।
তবে আমি বিশ্বাস করি, একটি জনপদের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই রাজানগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় আমি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।
আলহামদুলিল্লাহ, রাজানগরের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করার বিষয়ে আমার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং রাজানগরবাসীর সম্মিলিত সহযোগিতা থাকলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব।
আমি চাই, রাজানগরের ছেলে-মেয়েরা আধুনিক শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যাক। এমন একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে ভালো মানের শিক্ষার জন্য আমাদের সন্তানদের রাজানগর ছেড়ে চট্টগ্রাম শহরে যেতে হবে না।
আমাদের লক্ষ্য হবে—রাজানগরেই মানসম্মত শিক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা এবং মেধা বিকাশের সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করা।
ইনশাআল্লাহ, আমি এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তোলার স্বপ্ন দেখি, যেখান থেকে রাজানগরের সন্তানরা একদিন বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে। শুধু দেশেই নয়, একদিন তারা বিশ্বমঞ্চেও রাজানগরের নাম উজ্জ্বল করবে—এটাই আমার প্রত্যাশা।
এই স্বপ্ন শুধু আমার একার নয়—এটি আমাদের সবার স্বপ্ন।
আর এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন রাজানগরবাসীর ঐক্য, সহযোগিতা ও সর্বাত্মক সমর্থন। আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি, তাহলে আমাদের প্রিয় রাজানগরকে একটি শিক্ষিত, আধুনিক, মাদকমুক্ত, মানবিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।
শিক্ষিত, মাদকমুক্ত, মানবিক ও সমৃদ্ধ রাজানগর গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাই।
ইনশাআল্লাহ, আমাদের স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেবে।
প্রতিবেদক: রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 



















