চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিভিন্ন হাটবাজারে সনাতনী ধর্মাবলম্বী মানসা পুজাকে কেন্দ্র করে পাঠাঁছাগলের বাজার জমে উঠেছে
১১ আগস্ট মঙ্গলবার বিকেল নাজিরহাট বাজারে গিয়ে দেখা যায় সনাতনী ধর্মাবলম্বী মানসা পুজাকে কেন্দ্র করে বড়,ছোট ও মাজারি ধরনের পাঠাঁ ছাগলের বাজার বেশ জমেছে উঠেছে তবে দামও বেশি। ৩০ হাজার থেকে শুরু করে ১লাখ ২০ হাজার টাকা জন্য দাম হাকাঁ হচ্ছে। ক্রেতারা রীতিমত হিমসিম খাচ্ছে। ফটিকছড়িতি বড় বড় স্হায়ী বাজারের মধ্যে, বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া বাজার, নারায়নহাট বাজার, বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার,নানুপুর বাজার আজাদী বাজার, মোহাম্মদ তকিরহাট বাজার ও খিরাম দৌলতমুন্সিরহাট ইত্যাদি বাজারে পাঠাঁ ছাগলের বাজার জমেছে উঠেছে তবে দামও বেশি।
উল্লেখ্য আগামী ১৮ আগস্ট( ১ ভাদ্র) মঙ্গলবার সনাতনী ধর্মাবলম্বীদের মানসা পুজা অনুষ্ঠিত হবে।
নুরুল আবছার নূরী 



















