টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জহিরুল আলম।
সোমবার (১০ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন তিনি। একই দিন বিকেলে মির্জাপুরের সদ্য বিদায়ী ইউএনও খান সালমান হাবীবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন জহিরুল আলম।
পরদিন মঙ্গলবার (১১ আগস্ট) মির্জাপুরের নবাগত ইউএনও হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি।
জহিরুল আলম এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তিনি মির্জাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।




















