মা পাগল হোক কিংবা মানসিক ভারসাম্যহীন—সন্তানের প্রতি মায়ের মমতা কখনো কমে না। টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ডে কয়েকদিন ধরে এক অসহায় নারীকে তাঁর দুই সন্তানকে নিয়ে এভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে।
মহিলাকে দেখে মনে হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন। কিন্তু নিজের অসহায়ত্বের মধ্যেও সন্তান দুটিকে আগলে রেখেছেন। বিশেষ করে ছোট শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় রয়েছে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি—বিষয়টি একটু মানবিক দৃষ্টিতে দেখবেন কি? সম্ভব হলে স্থানীয় প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ওই মা ও তাঁর সন্তানদের জন্য নিরাপদ আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না, তা অনুগ্রহ করে দেখার অনুরোধ করছি।
একজন অসহায় মা ও দুটি শিশুর পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।
*মানবিকতা বেঁচে থাকুক, নিরাপদে থাকুক মা ও তাঁর সন্তানরা।
সুজন কুমার দাস, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি 



















