ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ১,২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট ১,২৪৬ (এক হাজার দুইশত ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত ১ (এক)টি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে গত ১০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সালাউদ্দিন (২৬), পিতা-মোঃ মাদার আলী এবং ২। মোঃ সাজু হোসেন (২৯), পিতা-মৃত ইব্রাহিমকে ৪৬ (ছেচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪.৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩,৮০০/- (তের হাজার আটশত) টাকা।

অপর একটি পৃথক অভিযানে একই তারিখ রাত ১৮:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী ৩। ফারুক হাসান (৪০), পিতা-জজ মিয়া এবং ৪। মোঃ আলী হোসেন (৪৬), পিতা-মৃত মুনসুর আলীকে ১,২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১২০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা। একই অভিযানে মাদক বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত ১ (এক)টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ১,২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০১:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬