একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত আদর্শ সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে লালমনিরহাট পৌরসভাকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো অভিশাপ থেকে মুক্ত করতে মাঠে নেমেছে মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপির ডাকা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’।
’আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’-এই দীপ্ত শ্লোগানকে পাথেয় করে গত সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ১ নম্বর আবাসন এলাকা ও এক নং ওয়ার্ডের পিংকির মোড় ঈদগাহ মাঠে ঈদগা মাঠে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকগুলি সামাজিক সচেতনতার এক
নতুন বার্তা ছড়িয়ে দেয়।
সামাজিক ব্যাধিগুলো দূরীকরণে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য প্রদান করেন ১ নং ওয়ার্ডের আব্দুস সালাম বকুল সমন্বয়ক ১ নং ওয়ার্ড ও লালমনিরহাট এর ৭ নং ওয়ার্ড পৌরসভার সমন্বয়ক ইকবাল
হোসেন।
বক্তব্যে সমন্বয়ক ইকবাল হোসেন বলেন, “মাদক ও জুয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, আর বাল্যবিবাহ ও যৌতুক একটি পরিবারের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের গণসচেতনতা ও পারিবারিক শিক্ষা। প্রতিটি পরিবারকে একেকটি সচেতনতার দুর্গে পরিণত করতে হবে। আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে-সেদিকে অভিভাবকদের কঠোর নজর রাখতে হবে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “আমরা এমন এক লালমনিরহাট দেখতে চাই যেখানে কোনো তরুণ মাদকের ছোঁয়ায় পথ হারাবে না, কোনো কিশোরী বাল্যবিবাহের শিকার হয়ে অসময়ে ঝরে পড়বে না। এই লালমনিরহাটকে অপরাধমুক্ত ও আলোকিত করতে হলে আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১ নং ওয়ার্ডের সমন্বয়ক আব্দুস সালাম বকুল বলেন আমরা যারা মাদকদ্রব্যে একেবারেই নিমজ্জিত হয়েছে তাদেরকে টেনে তুলে আনার চেষ্টা করব আর যারা ধারের কাছে যাওয়া যাওয়া ভাব তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করব। ১ নং ওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আফজাল হোসেন।
আলোচনা সভায় সংগঠনের ১ নং ও ৭ নং ওয়ার্ড কমিটির সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন। বক্তারা একমত প্রকাশ করেন যে, তরুণ প্রজন্মকে সঠিক ও সুন্দর পথে বজায় রাখতে নিয়মিত এ ধরনের উঠান বৈঠক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন এবং একটি আদর্শ ও আলোকিত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন
লালমনিরহাট জেলা প্রতিনিধি 



















