ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তালিমুল কোরআন মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামে তালিমুল কোরআন মাহফিলে দুষ্কৃতকারীদের হামলা, নারীদের লাঞ্ছনা ও অশালীন আচরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, বহলবাড়ীয়া ইউনিয়ন শাখা।

মঙ্গলবার (১১ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত মাসব্যাপী মহিলাদের গণসংযোগ ও দাওয়াতী কর্মসূচির অংশ হিসেবে গত ১০ আগস্ট সোমবার দুপুর ৩টার দিকে বহলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাঁড়ারা নতুন পাড়া গ্রামে মো. সোহেল (পিতা—লাল মোহাম্মদ)-এর বসতবাড়িতে তালিমুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যে অভিযোগ করা হয়, মাহফিল চলাকালীন শেষের দিকে স্থানীয় বিএনপি নেতা রাজ্জাক মাস্টার ( পিতাঃ মহত আলি) এর নেতৃত্বে মোঃ এলেম ( পিতাঃ ইয়াজ্জেল), মোঃ ফারুক ( পিতাঃ রাহাত মোল্লা), মোঃ রুবেল (পিতাঃ আজি মোল্লা)  সহ কয়েকজন ব্যক্তি মাহফিলে অনধিকার প্রবেশ করে নারীদের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়েন। এ সময় তারা অশালীন ভাষায় গালিগালাজ, নারীদের চুল ধরে টানাটানি এবং পোশাক ধরে টান দেওয়ার মতো আচরণ করেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এসব ঘটনাকে ‘ন্যাক্কারজনক, বর্বর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো’ ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তসহ সকল দুষ্কৃতকারীকে গ্রেপ্তার, নারীদের লাঞ্ছিত ও অপমান করার অপরাধে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে ধর্মীয় কর্মসূচি ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শেষে প্রশাসন ও সচেতন দেশবাসীর কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার দাবি করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তালিমুল কোরআন মাহফিলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট সময় : ০৯:৫১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬