চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার দাতঁমারা ইউনিয়নের হাসনাবাদ আহসানুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২০২৬ সালে অনুষ্ঠব্য দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪৯ জন শিক্ষার্থী উত্তির্ন হয় ৫২ জন।
১০ আগস্ট সোমবার সারাদেশের স্কুল পর্যায়ে ৯ টি বোর্ড ও মাদ্রাসা পর্যায়ে ১ টি বোর্ড সহ মোট ১০ বোর্ডের এসএসসি, দাখিল ও ভোকেশনাল বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বোর্ডের অধিনে ফটিকছড়ি উপজেলা মাদ্রাসা পর্যায়ে ৩টি কেন্দ্রে ১৬৬৬ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে তমধ্যে ১১০৭ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় উত্তির্ন হয়।তবে ফলাফলের তালিকায় দেখা যায় আজব ফলাফল অর্জন করেছে ভুজপুর থানার দাতঁমারা ইউনিয়নের হাসনাবাদ আহসানুল উলুম আলিম মাদ্রাসায় ২০২৬ সালের অনুষ্ঠব্য দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছে মাত্র ৪৯ জন,উত্তির্ন হয়েছে ৫২ জন। বাকি ৩জন আজগুবি ছাত্র ছাত্রী পরীক্ষায় উত্তির্ন হয়েছে।
আজব ফলাফল ভুজপুর হাসনাদ আহসানুল উলুম আলিম মাদ্রাসা
-
নুরুল আবছার নূরী - আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- 27
জনপ্রিয় সংবাদ




















