মৌলভীবাজারের রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর সঙ্গে রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজনগর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজনগর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি ও মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ওসি এনামুল হক চৌধুরী বলেন, “চুরি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে রাজনগর থানা পুলিশ। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” রাজনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমন্বিতভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ ও অনিয়ম অনেকটাই কমিয়ে আনা সম্ভব। মাদক ও চুরির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সভায় রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং রাজনগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা
-
আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধি: - আপডেট সময় : ০৮:৩৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- 62
জনপ্রিয় সংবাদ




















