ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার ধোপাখালী ইউনিয়নের চারাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চারাভাঙ্গা গ্রামের মৃত সরবেশ আলীর ছেলে মো. ফাহিম আহমেদ ফরহাদ (৩৫) এবং একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. মিনহাজ আলী (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল রাত্রীকালীন ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশের সদস্যরা চারাভাঙ্গা এলাকায় ফাহিম আহমেদ ফরহাদের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-০৭, তারিখ ১১ আগস্ট ২০২৬।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার ওসি মো. নুরুস সালাম সিদ্দিক বলেন, *মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনানুগ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।*

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধনবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬