মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসব্যাপী মাদক,জুয়া ও নারী শিশু নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১০-০৮-২০২৬ খ্রি. সোমবার অফিসার ইনচার্জ, মুন্সীগঞ্জ থানা জনাব মোঃ তছলিম উদ্দিন মহোদয়ের সভাপতিত্বে মুন্সীগঞ্জ পৌরসভার অন্তর্গত মোল্লারচরে মাদক বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কামরান হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব গোলজার হোসেন।
একইদিন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বালুচর ইউনিয়নে সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল জনাব আনোয়ার পারভেজ মহোদয়ের সভাপতিত্বে মাদক বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ২টি সভায় বক্তাগণ মাদক, জুয়া, কিশোর অপরাধ ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজদিখান, অফিসার ইনচার্জ সিরাজদিখান থানা, অফিসার ইনচার্জ মুন্সীগঞ্জ থানা, দুই উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















