টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব শামসছুজ্জামান সুরুজ।
তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
অভিজ্ঞ ও দক্ষ এই রাজনৈতিক ব্যক্তিত্বের নেতৃত্বে পাইস্কা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শামসছুজ্জামান সুরুজের অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী দিকনির্দেশনায় বিদ্যালয়টি শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
এদিকে, নতুন দায়িত্বে শামসছুজ্জামান সুরুজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেছেন তাঁরা।
*সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















