ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফলে সাফল্য জিপিএ-৫ পেয়েছে ১২ ছাত্রী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছর ৬২ জনের মধ্যে ৬ জন অকৃতকার্য এবং ১ জন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিল। বাদবাকি সকলেই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১২ জন ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান এবং পরীক্ষার আগে বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনা মেনে নিয়মিত পড়াশোনা করায় ভালো ফলাফল এসেছে।
সহকারী শিক্ষক আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের আলাদাভাবে সহযোগিতা করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তাদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং শিক্ষকদের দিকনির্দেশনা এবারের ভালো ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি কৃতকার্য সকল শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের অভিনন্দন জানান।
সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বলেন, শিক্ষার্থীদের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আরও ভালো ফলাফল আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে জিপিএ-৫সহ কৃতকার্য শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, তাদের এই ফলাফলের পেছনে বাবা-মায়ের উৎসাহ, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং নিজেদের নিয়মিত পড়াশোনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবারের ফলাফল শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফলে সাফল্য জিপিএ-৫ পেয়েছে ১২ ছাত্রী

আপডেট সময় : ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬