অদ্য ৯ আগস্ট ২০২৬ রায়পুর উপজেলার ৮ নং চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন প্রতিরোধে রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট এর মাধ্যমে এক ব্যক্তিকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়াও একটি ড্রেজার ও প্রায় ৪০০০ (চার হাজার) ফুট পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়।
চরকাচিয়া এলাকায় অবৈধ ডেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ।
-
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। - আপডেট সময় : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- 29
জনপ্রিয় সংবাদ




















