যশোরে কাজী ফার্মের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইলের সখীপুর থানার নলুয়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বাদী হয়ে সাইবার সুরক্ষা ও প্রতারণার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেছেন। এর আগে কাজী ফার্মের নামে একই কায়দায় প্রতারণার অভিযোগে যশোরে করা অপর একটি মামলায় দুই আসামিকে আটক এবং টাকা ও মালামাল উদ্ধার করেছে পুলিশ।
মামলার অভিযোগে জানা গেছে, ব্যবসায়ী মিজানুর রহমান বিদেশ থেকে পণ্য আমদানি করে বিভিন্ন কারখানায় কাঁচামাল সরবরাহ করেন। অজ্ঞাতনামা আসামিরা যশোরের কাজী ফার্মের কর্মকর্তা পরিচয়ে তার কাছ থেকে লাইমস্টোন কেনার প্রস্তাব দেন। নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলতে আসামিরা কাজী ফার্মের ছবি ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে আসামিরা ৪৫ টন ৫৭৫ কেজি লাইমস্টোনের অর্ডার দেন। আসামিদের কথায় বিশ্বাস করে মিজানুর রহমান গত ১৩ মে একটি ট্রাকে লাইমস্টোন লোড করে যশোরের উদ্দেশে পাঠিয়ে দেন। আসামিরা ১৪ মে বিকেলে যশোরের আফিল ফিলিং স্টেশনের কাছের জোড়া ব্রিজ এলাকায় ট্রাকটি থামিয়ে নসিমনে করে মালামাল নিয়ে যান। পরে মিজানুর রহমান পণ্যের মূল্য বাবদ ৪ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা চাইলে আসামিরা টাকা না দিয়ে বিভিন্নভাবে তাকে ঘোরাতে থাকেন। একপর্যায়ে পণ্যের মূল্যের ওপর কমিশনের কথা বলে অতিরিক্ত টাকা দাবি করেন এবং একটি ব্যাংক হিসাব নম্বর দিয়ে কমিশনের টাকা পাঠাতে বলেন। এতে মিজানুর রহমানের সন্দেহ হলে গত ১৮ মে তিনি যশোরে এসে কাজী ফার্মের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে আসামিদের সঙ্গে যোগাযোগ করে টাকা আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয়ে মিজানুর রহমান কোতোয়ালি থানায় এ মামলা করেন।
যশোরে ফের কাজী ফার্মের নাম করে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ০৯:১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- 40
জনপ্রিয় সংবাদ




















