টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়িত হয়েছেন মিজ সুমাইয়া মমিন। বর্তমানে তিনি কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রে তার নতুন পদায়নের বিষয়টি জানা গেছে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি টাঙ্গাইল জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব গ্রহণ করবেন।
সুমাইয়া মমিন প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে তিতাস উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি কার্যক্রম, প্রশাসনিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তার পদায়নের খবরে প্রশাসনের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দায়িত্ব পালনে তিনি জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সুজন কুমার দাস ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি 



















