বিশ্ব মানবতার কল্যাণ, দানবীয় শক্তি থেকে মুক্তি ও জাতির মঙ্গলার্থে ভেড়ামারা পৌরসভা এলাকার রথপাড়াস্থ শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন হাসান টোকন, প্রচার সম্পাদক ও ০৭নং ওয়ার্ডের সভাপতি বদরুজ্জামান বাদল, খায়রুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নরোত্তম নরো প্রমুখ। আজ রবিবার সন্ধ্যায় এই পরিদর্শনের সময় উপজেলার সাংবাদিকবৃন্দসহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। উল্লেখ্য, এবারের আয়োজনে বিশ্বশান্তি কামনায় ৪০ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান এবং অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে দেশের সকল স্তরের ভক্তবৃন্দকে এই ধর্মীয় অনুষ্ঠান ও নামযজ্ঞ সফলভাবে আয়োজনে সহযোগিতা করবার জন্য ভেড়ামারা উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেন।
ভেড়ামারায় রঘুনাথ জিউর মন্দিরে নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান
-
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০৫:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- 60
জনপ্রিয় সংবাদ




















