চকরিয়া উপজেলা ও মাতামুহুরি উপজেলায়, চকরিয়া পৌরসভার তরছঘাট ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের অন্তর্ভুক্ত নদীর এ কুল ও ঐ কুল সংযুক্ত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম চকরিয়া উপজেলা প্রশাসন কর্মকর্তাগণকে একাধিকবার অবগত করছেন এবং অবগত করে যাচ্ছেন। এ বিষয়ে অবগত হওয়ার পর, পূর্বে একাধিকবার উপজেলা প্রশাসন কর্মকর্তাগণ অবৈধ বালুখেকোর বিরুদ্ধে অভিযান চালিয়েছেন এবং জরিমানাও করেছেন। পরবর্তী সময়ে আবার পুনরায় একুই ভাবে একুই কায়দায় অবৈধ ভাবে বালু তুলে যাচ্ছে।
অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এভাবে অবৈধ ভাবে বালু উত্তোলন করলে আগামীতে প্রাকৃতিক পরিবেশ আরও হুমকির মুখে পড়বে।
স্থানীয় জনগণকে জিজ্ঞেস করলে তারা বলেন অবৈধ ভাবে বালু তোলার কারণে কোন কোন স্থানে গভীর গর্ত হচ্ছে আবার কোন কোন স্থানে নদীর পার ভেঙ্গে যাচ্ছে এবং এভাবে যেতে যেতে দেখা যাচ্ছে রাস্তা ও খেতখামারের জমি এবং বন্যা আসলে ঘরবাড়ি ইত্যাদি বিলিন হয়ে যায়।
সুতরাং স্থানীয় জনগণের ভাষ্যমতে সরকার জোরালো ভাবে প্রদক্ষেপ বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। যদি সরকার এ বিষয়ে কোন প্রদক্ষেপ না নেয় তাহলে নদীর পানি চলাচলের রাস্তা পরিবর্তন হতে পারে।
মামুনুর রশিদ চকরিয়া উপজেলা, প্রতিনিধি 



















